1 Answers

উদ্দীপকের যশোরের নিপু ঘোষ ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বিধায় তিনি সফলতা পেয়েছেন বলে আমি মনে করি। তবে এক্ষেত্রে তার দক্ষ পরিচালনা ও পণ্যের মান ভূমিকা রেখেছে।

সঠিক স্থান নির্বাচন যেকোনো ব্যবসায়ের সাফল্যের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হয়। কেননা একটা ব্যবসায়ের সাফল্য তখনই হয় যখন ব্যবসায়ের অসংখ্য ভোক্তা থাকে। যেখানে ভোক্তার সংখ্যা কম সেখানে সফলতা আসবে না।

উদ্দীপকের যশোরের নিপু ঘোষ ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রেল বাজারে একটি মিষ্টির দোকান দেয়। সে দোকানটি ভালোভাবে পরিচালনা করে। অল্প সময়ের মধ্যে সুনাম আশেপাশে ছড়িয়ে পড়ে। নিপু ঘোষ যথাযোগ্য স্থানে তার ব্যবসায়টি শুরু করে অল্প সময়ের মধ্যে বহুসংখ্যক ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন এবং সুদক্ষ পরিচালনার কারণে পণ্যের মান বজায় রাখতে পেরেছেন বিধায় তিনি সফল হয়েছেন। তার এ সফলতা অর্জনের ক্ষেত্রে সঠিক স্থান নির্বাচন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই বলা যায়, ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছেন বলেই তিনি সফলতা পেয়েছেন।

5 views

Related Questions