1 Answers

মি. P এর ব্যবসায়ের সফলতা লাভে ব্যবসায়ের ক্ষেত্র ও স্থান নির্বাচনের ভূমিকা অপরিসীম।

যেকোনো ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে উপযুক্ত ক্ষেত্র ও যথাযথ স্থান নির্বাচনের ওপর। কেননা ব্যবসায়ের ক্ষেত্র ও স্থান নির্বাচন সঠিক না হলে ব্যবসায়ে সফলতা দুঃসাধ্য হয়ে ওঠে। এমনকি ক্ষেত্রবিশেষ ব্যবসায় অস্তিত্ব সংকটে ভুগতে কিংবা ব্যবসায়ের অস্তিত্বও বিলুপ্ত হতে পারে।

উদ্দীপকে দেখা যায়, মি. P তার দোকানের ১ম অংশে স্টেশনারি, ২য় অংশে ফটোকপি মেশিন ও ৩য় অংশে মোবাইল ব্যাংকিং-এর ব্যবসায় শুরু করলেন। প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায়ের ক্ষেত্রে মালিক ও গ্রাহকের প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন অপরিহার্য। P এর ব্যবসায়ের ফটোকপি ও মোবাইল ব্যাংকিং প্রত্যক্ষ সেবার মধ্যে পড়ে বিধায় এক্ষেত্রে একমালিকানা ব্যবসায়ই উপযুক্ত। তাছাড়া স্টেশনারি দোকান খুচরা পণ্য হিসেবে একমালিকানা ব্যবসায়ই উপযুক্ত। তাই বলা যায়, এর ব্যবসায়ের ক্ষেত্র নির্বাচন যথার্থ। মি. P যেখানে ব্যবসায়ের জন্য স্থান নির্বাচন করেছে উক্ত স্থানে কয়েকটি ব্যাংক ও শিল্পপ্রতিষ্ঠান রয়েছে বিধায় জনসমাগম নিয়ে ভাবনার কিছু নেই। তাছাড়া স্টেশনারি, ফটোকপি ও মোবাইল ব্যাংকিং-এর এখানে প্রচুর চাহিদা থাকাই স্বাভাবিক। এক্ষেত্রে ব্যবসায়টির স্থান নির্বাচন যথার্থ হয়েছে।

তাই বলা যায়, মি. P এর ব্যবসায়ের সফলতা লাভে উপযুক্ত ক্ষেত্র ও যথার্থ স্থান নির্বাচনই ভূমিকা পালন করেছে।

4 views

Related Questions