1 Answers
উদ্দীপকে মুনিরের চাচাদের সমিতিটি ব্যবসায়ের উন্নয়নে যে ভূমিকা রাখছে তা অত্যন্ত যৌক্তিক।
কোনো নির্দিষ্ট অঞ্চলের ব্যবসায়ী বা শিল্পপতিগণ নিজেদের স্বার্থরক্ষা ও ব্যবসায়িক উন্নয়নের জন্য একত্রিত হয়ে যৌথ প্রচেষ্টায় ও পরিচালনায় যে সংগঠন পরিচালনা করে তাকে শিল্প ও বণিক সমিতি বলে।
উদ্দীপকে মুনিরের চাচারা সবাই শিল্প ও বণিক সমিতির সদস্য। বিভিন্ন ধরনের সমস্যা হলে তারা একসাথে মোকাবিলা করেন। তাদের সমিতিটি ঊর্ধ্বতন সমিতির সদস্য। যেখানকার কর্মকর্তারাও তাদের সুবিধা- অসুবিধার প্রতি খোঁজ-খবর রাখেন। ব্যবসায়ের পরিবেশ গড়তে তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করে আসছে। শিল্প ও বণিক সমিতির প্রধান উদ্দেশ্য ও কার্যাবলি হলো- সরকারকে অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি এবং আইন প্রণয়নে পরামর্শ দান, শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার সমাধান, পণ্যবাজার সম্পর্কিত তথ্য প্রদান করে থাকে। এ ধরনের প্রতিষ্ঠান মূলত দেশীয় আইনের আওতায় রেজিস্ট্রিকৃত হয় এবং মুনাফা অর্জনের আশায়। লিপ্ত থাকে না। তাই বলা যায়, মুনীরের চাচাদের শিল্প ও বণিক সমিতিটি ব্যবসায়ের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে মুনিরের চাচাদের সমিতিটি ব্যবসায়ের উন্নয়নে যে ভূমিকা রাখছে তা অত্যন্ত যৌক্তিক।