1 Answers

উদ্দীপকে নতুন কর্মীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জ্ঞান ব্যবসায়ের উন্নয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদির পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান-প্রদান ও যোগাযোগ স্থাপনের প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে।

উদ্দীপকে রতন মিয়ার প্রতিষ্ঠানে কম্পিউটারের ব্যবহার শুরু হয়েছে এবং নতুন কর্মীও এসেছে। তাদের কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে যা ব্যবসায়ের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। নতুন কর্মীরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের মাধ্যমে ক্রেতা বা ভোক্তাদের অতিসহজেই সেবা প্রদান করতে পারবে। এ প্রযুক্তির মাধ্যমে দ্রুতগতিতে একস্থান হতে অন্যস্থানে ডাটা স্থানান্তর, অল্প সময়ে অধিক তথ্য সরবরাহে সময় ও কাজের অপচয় হ্রাস করা যায়। যা ব্যবসায়ের গতিশীলতা বৃদ্ধি করে। এমনকী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় তথ্যের ভিত্তি ও ভান্ডার হিসেবে কাজ করে। তাই নতুন কর্মীদের প্রযুক্তি জ্ঞান ব্যবসায়ের উন্নয়নে তথ্য ও প্রযুক্তির সমাহার ঘটিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

5 views

Related Questions