1 Answers

মি. সাদিক পরে যে প্রতিষ্ঠানটির প্রতি ইঙ্গিত করেছেন তা হলো WASA যেটি সামাজিক উন্নয়নে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

(WASA)-এর পূর্ণ নাম হলো- Water Supply and Sewerage Authority অর্থাৎ পানি ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ। এটি রাষ্ট্রীয় ব্যবসায়ের অধীনে পরিচালিত একটি জনকল্যাণমূলক। অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান।

উদ্দীপকে মি. সাদিক ওয়াসা থেকে সেবা পাচ্ছেন। বাসায় কলের ট্যাপ খুললেই পানি পাওয়া যায়। ঢাকা ওয়াসা ঢাকা শহরে পানি সরবরাহ করে। এটি বাসাবাড়িসহ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ওয়াসা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এছাড়াও তিনি স্যুয়ারেজ লাইনের সুবাদে গৃহস্থালি ময়লা ও তরল বর্জ্য সরানোর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে। তাছাড়া জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে অবকাঠামো নির্মাণ, পরিচালনা, উন্নয়ন ও সংরক্ষণের ব্যবস্থা করে। যার ফলে মি. সাদিক আধুনিক ও স্বাস্থ্যসম্মত জীবন নির্বাহ করতে পারে।

সুতরাং বলা যায়, মি. সাদিক পরে যে প্রতিষ্ঠানটির প্রতি ইঙ্গিত করেছেন তা সামাজিক উন্নয়নে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions