আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকে বর্ণিত এনজিও প্রতিষ্ঠানটির কাজের যথার্থতা বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকে বর্ণিত এনজিও প্রতিষ্ঠানটির কাজের যথেষ্ট যথার্থতা রয়েছে।
উদ্যোক্তা উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সংস্থাগুলো মূলত গ্রামীণ বিত্তহীন ও স্বপ্নবিত্তদের উদ্যোগী হবার ব্যাপারে সাহায্য-সহযোগিতা করে থাকে। বাংলাদেশে অসংখ্যা এনজিওর মধ্যে ব্র্যাকের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে মিস তনিমা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে আর লেখাপড়া করতে পারেন নি। তিনি বেকারত্বের বোঝা কাঁধে নিয়ে চরম দুর্দশায় ভুগছিলেন। এমতাবস্থায় বৃহৎ এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের মধ্যে দিয়ে তার এ অবস্থার অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী করাই ছিল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্দেশ্য। প্রতিষ্ঠানটি তাদের একটি কর্মকেন্দ্রে কীভাবে মহিলাকর্মীরা কাজ করে তাও তাদের ঘুরিয়ে দেখিয়েছে। ঢাকাসহ বিভিন্ন স্থানে তাদের নিজস্ব শো-রুমে নতুন নতুন ডিজাইনে পণ্যগুলো বিক্রয় করা হয়। মিস তনিমা এসব কৌশল দেখে পণ্য উৎপাদনে উৎসাহী হয়। ফলে তার মধ্যে উদ্দীপনামূলক সহায়ক সেবা জাগ্রত হয় এবং বৃহৎ এনজিও প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ ক্যাম্পের কাজ যথেষ্ট সফল ও প্রয়োজনীয় ভূমিকা রাখে।
সুতরাং বলা যায়, আর্থসামাজিক উন্নয়নে উদ্দীপকে বর্ণিত এনজিও প্রতিষ্ঠানটির কাজের যথার্থতা বিদ্যমান।