1 Answers

উদ্দীপকে জনাব আমিনের উদ্যোগটি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

ভোক্তা সমবায় সমিতি হলো ভোগ্যপণ্য ব্যবহারকারীদের মালিকানায় গঠিত ও পরিচালিত খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। যা সদস্যদের আর্থ- সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্দীপকে জনাব আমিন এলাকার স্থানীয় লোকজনকে নিয়ে ভোক্তা সমবায় সমিতি গঠন করেছেন। এ সমবায় সমিতির মাধ্যমে জনাব আমিনসহ অন্যরা বিভিন্ন মৌসুমে পণ্যদ্রব্য ক্রয় করেন। পরবর্তীতে এ পণ্য সমিতির সদস্যদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রয় করেন। সমিতির এ কাজের আওতায় ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তির পাশাপাশি মানসম্মত পণ্যও ভোগ করতে পারছেন। চাহিদা অনুযায়ী ভোক্তারা পণ্য ক্রয়ের ফলে ক্রেতাদের অতিরিক্ত অর্থও ব্যয় হচ্ছে না। এ সমিতির মাধ্যমে ভোক্তাদের ভোগ সুবিধা নিশ্চিতকরণের পাশাপাশি সমিতির আয় হতেও তারা লাভের অংশ পেয়ে থাকেন। এতে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটছে। সমিতির মাধ্যমে সুসংগঠিত জীবনযাপন করছেন বলে ভোক্তাদের সামাজিক উন্নয়নও ঘটছে।

সুতরাং বিভিন্ন সুবিধা প্রদানের জন্যই জনাব আমিনের গঠিত সমিতিটির আর্থ-সামাজিক উন্নয়নে প্রভাব রয়েছে।

5 views

Related Questions