1 Answers
উদ্দীপকের শাহেদের ঘটনার আলোকে উত্ত সংস্থাটির অর্থাৎ বেসরকারি সংস্থার কুটিরশিল্প উন্নয়নের কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে।
বেসরকারি সংস্থা বা এনজিওসমূহ গ্রামীণ কুটির শিল্পসমূহের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঋণদান ও প্রশিক্ষণ ছাড়াও উৎপাদিত পণ্য বাজারজাতকরণে এনজিওসমূহ সহায়তা করে থাকে। বাংলাদেশের এনজিওগুলো প্রথমদিকে ত্রাণ তৎপরতা পরিচালনা করলেও বর্তমানে গ্রামীণ দরিদ্র ও বিভিন্ন অবহেলিত জনগোষ্ঠীকে সংগঠিত করার মাধ্যমে অকৃষিখাতে কর্মসংস্থান এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা প্রভৃতি সামাজিক সেবাসমূহকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্য বিমোচনে এনজিও কার্যক্রম পরিচালিত হয় মূলত ভূমিহীন কৃষিশ্রমিক, নারী ও প্রান্তিক কৃষকদের কেন্দ্র করে'। শাহেদও ব্রহ্মপুত্রের করাল গ্রাসে ভিটেমাটি হারিয়ে বর্তমানে ভূমিহীন। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে সে একটি বেসরকারি সংস্থায় প্রশিক্ষণ নিয়ে সেখান থেকে কিছু টাকা ঋণ নিয়েছেন এবং ধীরে ধীরে নিজের আর্থসামাজিক উন্নয়নের চেষ্টা করছেন। তাই বলা যায়, শাহেদের ঘটনার আলোকে বেসরকারি সংস্থার কুটির শিল্প উন্নয়নের কার্যক্রম সম্পর্কে প্রতিফলিত হয়েছে।