1 Answers
উদ্দীপকের পুরনো ঢাকার ব্যবসায়ীদের ধরন দেশের শিল্প ও বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ- উক্তিটি যথার্থ।
উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট থেকে অধিক পরিমাণে পণ্যসামগ্রী একত্রে ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়িগণ একত্রে অধিক পরিমাণে পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় করেন বিধায় শিল্প ও বাণিজ্যের কার্যক্রম গতিশীল থাকে।
উদ্দীপকে তপন একজন মুদির দোকানদার। তিনি নানান ধরনের পণ্যসামগ্রী, নিয়ে খুচরা ব্যবসায় পরিচালনা করেন। তপন পুরনো ঢাকার চকবাজার ও মোগলটুলির পাইকারি দোকান থেকে পণ্যদ্রব্য ক্রয় করেন। তাই পাইকারি দোকানদাররা উৎপাদনকারী বা আমদানিকারকদের নিকট থেকে প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করেন। তাদের কাছ থেকে আবার খুচরা বিক্রেতারা পণ্য ক্রয় করে ক্রেতা বা ভোক্তাদের নিকট বিক্রয় করে। যার ফলে এসব পাইকারি ব্যবসায়ীরা অধিক পরিমাণে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করে থাকে। ফলে শিল্প ও বাণিজ্য গতিশীল থাকে এবং উন্নয়ন ঘটে।
সুতরাং বলা যায়, পুরনো ঢাকার পাইকারগণ শিল্প ও বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।