1 Answers

উদ্দীপকে "সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে"- এখানে ব্যবসায়ীর ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব বোঝানো হয়েছে।

সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে। কতিপয় সামাজিক দায়িত্বের মধ্যে অন্যতম একটি দায়িত্ব হলো ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব।

উদ্দীপকে আসিফ সাহেব কখনোই পণ্যে ভেজাল মিশান না। কেননা ভেজাল পণ্য খেয়ে সমাজের মানুষ তথা ক্রেতা ও ভোক্তারা নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে। তাই তিনি ক্রেতা ও ভোক্তাদের স্বার্থের প্রতি সচেতন থাকেন। তাছাড়া ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য সরবরাহ করা, পণ্যের বাজার স্থিতিশীল রাখা ভোক্তার প্রতি ব্যবসায়ীর দায়িত্ব।

যেহেতু মানুষ ব্যবসায়ের পণ্য ভোগ করে জীবনযাপন করে তাই উক্ত পণ্য উন্নতমানের হওয়া উচিত। ব্যবসায়ীর উচিত মানসম্মত পণ্য নিয়মিত সরবরাহ করে সর্বোচ্চ ভোক্তা সন্তুষ্টি অর্জন করা। কারণ ভোক্তা সন্তুষ্টির মাধ্যমেই ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। তাই বলা যায়, "সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে।"- এ বক্তব্যের মাধ্যমে ব্যবসায়ীর ভোক্তা ও ক্রেতাদের প্রতি দায়বদ্ধতাকেই বোঝানো হয়েছে।

4 views

Related Questions