1 Answers

উদ্দীপকে উল্লিখিত আয় মানবসেবায় খরচ করা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ

সাধারণত অমুনাফাভোগী সামাজিক প্রতিষ্ঠানের সম্পূর্ণ আয় মানবসেবায় ব্যয় করা হয়ে থাকে। কারণ এরূপ প্রতিষ্ঠান অমুনাফাভোগী। উদ্দীপকের সাঈদ হাসান নিজ এলাকায় একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেন। সমাজের বিভিন্ন ধনী ব্যক্তিদের সহায়তায় সেবা কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে। এ প্রতিষ্ঠানের সম্পূর্ণ আয় মানব সেবায় ব্যয় করা হয়। কেননা এরূপ প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্যে। আর তাই এর আয়ের সম্পূর্ণ অর্থ প্রতিষ্ঠান পরিচালনা ও নানাবিধ সেবামূলক কাজে ব্যয় করা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের দাতব্য প্রতিষ্ঠানের আয় মানবসেবায় ব্যয় করা সামাজিক দায়বদ্ধতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

5 views

Related Questions