1 Answers
'সামাজিক প্রতিরোধ ছাড়া নারীর সামাজিক নিরাপত্তা সম্ভব নয়'- উক্তিটি আমি যথার্থ বলে মনে করি।
নারীর সামাজিক নিরাপত্তা বিধানে সামাজিক প্রতিরোধ গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে প্রথমে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে এবং মানুষকে এর নেতিবাচক দিক সম্পর্কে অবহিত করতে হবে। এ ছাড়াও মহল্লায় যৌন নিপীড়ন প্রতিরোধে অভিভাবক সমাবেশ করে যৌন নিপীড়নের নেতিবাচক দিক সম্পর্কে জনমত গঠন করা যায়। নারী নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কট এবং রুখে দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বিরোধী সংগঠন গঠন করা, যাতে সামাজিক মান-মর্যাদার ভয়ে মানুষ যৌন নিপীড়ন তথা নারী নির্যাতন থেকে বিরত থাকে। উদ্দীপকেও দেখা যায় যে, রুনা তার অন্য বান্ধবী ও স্কুলের সহপাঠীদের নিয়ে এলাকার মুরুব্বীদের সাথে যোগাযোগ করে বখাটের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, 'সামাজিক প্রতিরোধ ছাড়া নারীর সামাজিক নিরাপত্তা সম্ভব নয়' উক্তিটি যথার্থ।