1 Answers

হ্যাঁ, নিজাম সাহেবের দৃষ্টান্তের মাধ্যমে আমরা যথার্থ জ্ঞান পেয়ে থাকি। কারণ জ্ঞানের অন্যতম বৈশিষ্ট্য হলো, জ্ঞান সত্য বা মিথ্যা হবে। অনুমান জ্ঞানের উৎস বলে অনুমানও সত্য বা মিথ্যা হবে। শুধু সত্য হতে পারে না। অনুমানের প্রকৃতি থেকে এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। অনুমানের তিনটি উপাদান বিদ্যমান থাকে। যথা: আশ্রয়বাক্য; অর্থাৎ জানা বিষয়, যা অনুমানের ভিত্তি, সিদ্ধান্ত; অর্থাৎ অজানা বিষয়, যা অনুমানের ফল। জানা ও অজানা বিষয়ের মধ্যকার অনিবার্য সম্পর্ক।

অনুমানের মূল বৈশিষ্ট্য হলো 'অনিবার্যতা' ও 'নতুনত্ব'। অর্থাৎ এক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে আসে এবং সিদ্ধান্তে নতুনত্ব থাকে। সিদ্ধান্ত সত্য বা মিথ্যা হতে পারে। অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তের সত্য হওয়ার প্রথম পূর্বশর্ত হলো সত্য আশ্রয়বাক্য এবং দ্বিতীয় পূর্বশর্ত হলো প্রয়োজনীয় নিয়মানুসারে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হওয়া। অনুমানের বৈশিষ্ট্য পর্যালোচনা করে বলতে পারি, অনুমানের সত্য আশ্রয়বাক্য থেকে সত্য সিদ্ধান্তে এবং মিথ্যা আশ্রয়বাক্য থেকে মিথ্যা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। উদ্দীপকের নিজাম সাহেবের অনুমান মিথ্যা হতো যদি মোবাইলে তিনি খুশির সংবাদ পেতেন। সুতরাং, অনুমান সবসময় সত্য হবে এটা বিবেচ্য নয়।

পরিশেষে বলতে পারি, জ্ঞানের অন্যতম উৎস হলো অনুমান। অনুমানকে বলা হয় মানসিক প্রক্রিয়া। এ প্রক্রিয়া বাস্তব ঘটনার সাথে সম্পৃক্ত অথবা বৈসাদৃশ্যও থাকতে পারে। এতদসত্ত্বেও অনুমানকে আমরা জ্ঞানার্জনের একটি গুরুত্বপূর্ণ উৎস বলে মনে করে থাকি।

5 views

Related Questions