1 Answers

যুক্তিবিদ্যা যদি জ্ঞান হয় তাহলে শিক্ষা হচ্ছে জ্ঞানালোকের বাহন।' উদ্দীপকের এই বাক্যটিতে যুক্তিবিদ্যা ও শিক্ষার অবিচ্ছেদ্য সম্পর্ককে নির্দেশ করা হয়েছে। যুক্তিবিদ্যার সাথে জ্ঞানবিজ্ঞানের সব শাখার সম্পর্ক রয়েছে। যেমন- বিজ্ঞানের বিস্ময়কর উপহার হলো কম্পিউটার। কম্পিউটার বিজ্ঞানের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক রয়েছে। এছাড়াও গণিত, চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিদ্যা, চিত্রকলা, সংগীত প্রভৃতি শিক্ষার বিষয়ের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক রয়েছে। যুক্তিবিদ্যা সত্যসন্ধানী, আর শিক্ষার লক্ষ্য মিথ্যা বর্জন ও সত্যের অর্জন। শিক্ষা বলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বোঝায় না, বরং অপ্রাতিষ্ঠানিক শিক্ষাও বোঝায়। যার মধ্যে ব্যক্তি ও সমাজজীবনের অভিজ্ঞতা, প্রকৃতির শিক্ষা, অতীতের শিক্ষা সবই অন্তর্ভুক্ত। শিক্ষার মাধ্যমে অতীতকে বিশ্লেষণ করে প্রাপ্ত ভ্রান্তিসমূহ পরিহার ও সত্যকে ধারণ করার সাথে যুক্তিবিদ্যার উদ্দেশ্য একই সূত্রে গাঁথা। শিক্ষা ও যুক্তিবিদ্যা উভয়েই আমাদের চিন্তার জগতকে প্রসারিত করে। যুক্তিবিদ্যা ভাষা ব্যবহারের যথার্থ স্বরূপ ও তাৎপর্য অনুধাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে শিক্ষা এমন একটি রূপান্তকরণের প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির চিন্তন, অনুভূতি ও ইচ্ছাশক্তিকে কল্যাণের পথে নিয়োজিত করে মুক্তির পথে বিকশিত করা যায়। আর এই চিন্তন, অনুভূতি ও ইচ্ছা যুক্তিবিদ্যারও আলোচ্য বিষয়। শিক্ষা ও যুক্তিবিদ্যা উভয়েরই লক্ষ্য ব্যক্তির কল্যাণ, সমষ্টির কল্যাণ, সমগ্র মানবজাতির কল্যাণ। তাই বলা যায়, যুক্তিবিদ্যা যদি জ্ঞান হয় তবে শিক্ষা হচ্ছে জ্ঞানালোকের বাহন।

4 views

Related Questions