1 Answers
উদ্দীপকে নাবিল ও ফাহাদের 'র্যাফেল ড্র'-এর পুরস্কার পাওয়ার সম্ভাবনা আমার পঠিত সম্ভাবনা বিষয়ের আলোকে নিচে বিশ্লেষণ করা হলো-
সম্ভাবনা কথাটি দ্ব্যর্থবোধক। এর লৌকিক অর্থ ও বৈজ্ঞানিক অর্থের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ করা যায়। কোনো একটি ঘটনা ঘটা যদি একটি অকল্পনীয় ব্যাপার না হয়, তাহলে সাধারণ লোকে তাকে একটি সম্ভাব্য ঘটনা বলে মনে করে। অর্থাৎ যা কিছু অসম্ভব নয়, তা-ই সম্ভাব্য ঘটনা। কিন্তু বৈজ্ঞানিক অর্থ একটু ভিন্ন ধরনের। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, “যখন কোনো একটি ব্যাপার, ঘটবে বলে আশা করা যায়, অর্থাৎ যা ঘটা সম্ভব বলে মনে করা হয় না, অথচ ঘটনাটি ঘটার ওই আশা নিশ্চয়তার চেয়ে কম থাকে, তখন সেই অবস্থাকে সম্ভাবনা বলে।" সুতরাং সম্ভাবনা হলো একটা মাত্রার ব্যাপার, যা অসম্ভবের চেয়ে ভালো কিন্তু নিশ্চয়তার চেয়ে মন্দ।
উদাহরণ: ধরা যাক, একজন প্রখ্যাত ব্যক্তি কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকার 'সম্ভাবনামূলক' আশ্বাস দিয়েছেন। এখন আমরা গাণিতিক দিক থেকে যদি অনুপস্থিতিকে '০' (শূন্য) এবং উপস্থিতিকে '১০০' ধরি তবে সেই সুধী ব্যক্তির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সম্ভাবনা '১' থেকে '৯৯' পর্যন্ত যেকোনো স্তর হতে পারে। কিন্তু উল্লেখ্য, সংখ্যাটি যদি '০' শূন্য ধরি, তবে ওই ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা সম্পূর্ণ অনিশ্চিত বা অসম্ভব হয়ে পড়বে এবং সংখ্যাটি যদি '১০০' হয়, তাহলে ওই ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা সম্পূর্ণ নিশ্চিত।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে নাবিল ও ফাহাদের 'র্যাফেল ড্র'-এর পুরস্কার পাওয়ার সম্ভাবনার সাথে আমার পঠিত সম্ভাবনা সাদৃশ্য রয়েছে।