1 Answers
উদ্দীপকে নাবিল ও তার বন্ধু ফাহাদের সাথে দেখা হওয়ার ঘটনাটি হলো আকস্মিকতা। আমার পাঠ্যবিষয়ের আলোকে নিচে তা বিশ্লেষণ করা হলো-
যুক্তিবিদ্যায় 'আকস্মিকতা' কথাটি দুই অর্থে ব্যবহার করা হয়েছে; যথা- ব্যাপক অর্থে ও সংকীর্ণ অর্থে।
ব্যাপক অর্থ: "কোনো একটি ঘটনার বা একাধিক ঘটনার সংমিশ্রণেই আকস্মিকতার সৃষ্টি হতে পারে। কারণ যখন আমাদের জানা থাকে না, এমন ঘটনা ঘটে যাওয়াকেই বলা হয় আকস্মিকতা।" এ ধরনের ঘটনাকে আকস্মিক বলার কারণ হচ্ছে, এগুলো আমাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে। ব্যাপক অর্থ কোনো একটি একক ঘটনাও আকস্মিক হতে পারে।
সংকীর্ণ অর্থ : যুক্তিবিদ মিল সংকীর্ণ অর্থে আকস্মিকতার অর্থ প্রকাশ করতে গিয়ে বলেন, কোনো একক ঘটনা কখনো আকস্মিক বলে বিবেচিত হতে পারে না। একাধিক ঘটনার সংমিশ্রণে কেবল আকস্মিকতার সৃষ্টি হতে পারে। তাই মিলের মতে, দুই বা ততোধিক ঘটনার সংমিশ্রণের পর যদি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য কোনো যুক্তি খুঁজে পাওয়া না যায়, তবে তা হবে আকস্মিকতা।
আকস্মিকতা সম্পর্কিত উপরিউক্ত ব্যাখ্যার আলোকে যুক্তিবিদ মিল আকস্মিকতার সংজ্ঞায় বলেন, "আকস্মিকতা হলো ঘটনাবলির এমন সংযোগ বা মিশ্রণ, যেখানে কোনো সাধারণ নিয়ম অনুমানের কোনো সুযোগ থাকে না।”
তাহলে দেখা যাচ্ছে, যেসব ঘটনা ঘটার কোনো হেতু বা কারণ খুঁজে পাওয়া যায় না, তা-ই হচ্ছে আকস্মিক ঘটনা। উদাহরণস্বরূপ, আমি ট্রেনে করে কোথাও যাত্রা করলাম। ট্রেনে উঠে সিটে বসতেই দেখি আমার পাশের সিটে বহুদিন আগে নিখোঁজ হওয়া আমার এক আত্মীয়ের ছেলেটি বসে আছে। এখানে এভাবে হঠাৎ করে দেখতে পাওয়া হচ্ছে আকস্মিকতা। ঘটনাটি এজন্য আকস্মিক যে তাকে এভাবে পেয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পাই না।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে নাবিল ও তার বন্ধু ফাহাদের সাথে দেখা হওয়ার ঘটনাটি হলো আকস্মিকতা।