1 Answers

উদ্দীপকে ব্যবসায়ী ঘরে ঢুকেই চুরি হওয়ার কারণ সম্পর্কে যে ধারণা করলেন, তার সাথে কাজ চালানো প্রকল্পের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-

কোনো ঘটনার কারণ উদঘাটনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে সাধারণত প্রকল্প গঠন করা হয়। তবে এমন কিছু জাগতিক ঘটনাবলি আছে, যেগুলোর কারণ সম্পর্কে উপযুক্ত প্রমাণ গঠন করা যায় না।০ ফলে কাজ চালানোর জন্য সাময়িকভারে বিশেষ এক ধরনের প্রকল্প গঠন করা হয়। কোনো অপরিচিত নতুন ঘটনাকে ব্যাখ্যা করার জন্য এ সম্পর্কে যথার্থ ধারণা না থাকার ফলে আপাতত উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যখন অসম্পূর্ণ কোনো আনুমানিক ধারণাকে সাময়িকভাবে প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়, সেই আনুমানিক ধারণাই হলো কাজ চালানো প্রকল্প।

উদ্দীপকে ধনাঢ্য ব্যবসায়ী যখন তার বন্ধুর বাড়ি থেকে নিজ বাড়িতে এলেন, তখন তিনি ঘরের ভেতরে ঢুকেই জিনিসপত্র এলোমেলো দেখে অনুমান করলেন, তার ঘরে চুরি হয়েছে। অনুসন্ধান করে দেখলেন, ঘরের ভেন্টিলেটর, জানালা কিংবা সিঁধ কেটে চোর ঘরে ঢুকল কি না। কিন্তু দেখলেন সবই ঠিক আছে। এই অনুসন্ধান কাজ এগিয়ে নিতে তিনি কাজ চালানো প্রকল্প গঠন করলেন। এ জাতীয় প্রকল্প হলো অসম্পূর্ণ এবং সাময়িকভাবে গঠিত আনুমানিক ধারণা, কিন্তু তার পরও উদ্দেশ্য থাকে সংশ্লিষ্ট ঘটনার স্বরূপ বিশ্লেষণ করা। প্রকৃতপক্ষে তাৎক্ষণিকভাবে এর চেয়ে অধিক স্বয়ংসম্পূর্ণ কোনো প্রকল্প না পাওয়ার কারণেই মূলত ঘটনার ব্যাখ্যায় কাজ চালানো প্রকল্পকে প্রয়োগ করা হয়। তাই ধনাঢ্য ব্যবসায়ী ঘটনার প্রাথমিক কাজ চালানোর জন্য এ প্রকল্পকে কাজে লাগিয়েছেন।

5 views

Related Questions