1 Answers

উদ্দীপকের সঙ্গে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের তায়েফে সত্য প্রচার করতে গিয়ে শত্রু দ্বারা মহানবি (স.)-এর নির্যাতিত হওয়ার এবং পুনরায় দ্বিগুণ উৎসাহে সত্য প্রচারে ব্রতী হওয়ার ঘটনার সাদৃশ্য রয়েছে।

সততা, সহনশীলতা, ক্ষমাশীলতা মানুষের পরম গুণ। এসব গুণ মানুষকে মহৎ করে তোলে। মানুষ মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে। এসব গুণের সমাবেশ ঘটলেই মানুষ সত্য প্রতিষ্ঠা করতে পারে।

উদ্দীপকের কলেজ পড়ুয়া যুবকরা যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে আন্দোলন চালানোর সিদ্ধান্ত নেয়। কিছুটা সফলতা পেলেও তারা শারীরিক নির্যাতনসহ প্রবল বাধার সম্মুখীন হয়। তবুও তারা আন্দোলন চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে বলা হয়েছে, মহানবি (স.) যখন তায়েফে সত্য প্রচার করতে যান তখন শত্রুর পাথরের আঘাতে তিনি অবসন্ন হয়ে পড়েন। রক্তে রক্তে তাঁর সমস্ত কাপড় ভিজে যায়। শরীর বেয়ে রক্ত গড়িয়ে পড়ে তবুও তিনি থেমে থাকেন না, দ্বিগুণ উৎসাহে চলতে থাকেন। কারণ সত্য প্রকাশে তিনি বদ্ধপরিকর। তাই বলা যায় যে, উদ্দীপকের সঙ্গে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের তায়েফে সত্য প্রচার করতে গিয়ে শত্রু দ্বারা মহানবি (স.)-এর নির্যাতিত হওয়ার ও পুনরায় দ্বিগুণ উৎসাহে সত্য প্রচারে ব্রতী হওয়ার ঘটনার সাদৃশ্য রয়েছে।

8 views

Related Questions