1 Answers

উদ্দীপকে ইমাম হাসান (রা.)-এর চরিত্রে হযরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীলতার মহৎ গুণের প্রভাব পড়েছে। ক্ষমা মহৎ গুণ। 

মানব চরিত্রে এ গুণের প্রভাব গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পথে যাঁরা চলেন তাঁদের মধ্যে যেসব মানবীয় গুণের পরিচয় পাওয়া যায়, সেগুলোর মধ্যে ক্ষমা অন্যতম। মহৎপ্রাণ ব্যক্তিরা সীমাহীন নির্যাতন ভোগ করেও মানুষকে ক্ষমা করে দিয়েছেন। অন্যায়কারীকে সংশোধনের জন্য ক্ষমার আদর্শ স্থাপন করেছেন।

উদ্দীপকে অন্যের প্ররোচনায় বিষপান করিয়ে জায়েদার স্বামীকে হত্যা করা এবং মৃত্যুর পূর্বে স্ত্রীকে ক্ষমা করে দেওয়ার বিষয় বর্ণিত হয়েছে। স্ত্রীকে ক্ষমা করে দেওয়ার মধ্য দিয়ে ইমাম হাসান (রা.)-এর চরিত্রে হযরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীলতার মতো মহৎ গুণের প্রভাব লক্ষ করা যায়। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে দেখা যায় মহানবি হযরত মুহম্মদ (স.) ইসলাম প্রচার করতে গিয়ে শত্রুর আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছেন। কিন্তু কখনো তাদের ওপর অভিসম্পাত করেননি। তিনি তাদের জন্য আল্লাহ্র কাছে জ্ঞান প্রার্থনা করেছেন। নিজে ক্ষমা করে দিয়ে আল্লাহকেও ক্ষমা করে দিতে বলেছেন। তাই বলা যায় যে, উদ্দীপকে ইমাম হাসান (রা.)-এর মধ্যে মহানবি হযরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীলতার মতো মানবীয় গুণের প্রভাব পড়েছে।

5 views

Related Questions