1 Answers

উদ্দীপকের রজব আলি চরিত্রে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে উল্লিখিত মহানবি (স.)-এর ক্ষমাশীল গুণটি ফুটে উঠেছে।

মানুষের যত মানবিক গুণ রয়েছে সেগুলোর মধ্যে ক্ষমা অন্যতম। মহৎ ও উদার ব্যক্তিরা ক্ষমাশীল হন। তাঁরা অন্যের দোষ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। এ কারণে তাঁরা সবার কাছে সম্মানিত হন।

'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হযরত মুহম্মদ (স.)-এর মানবিক গুণাবলির প্রকাশ ঘটেছে। ইসলামের সুমহান বাণী প্রচার করতে গিয়ে হযরত মুহম্মদ (স.) অজস্র নির্যাতন সহ্য করেন। কিন্তু তিনি কখনো কাউকে আঘাত করেননি, কাউকে অভিশাপ দেননি। তাদের ক্ষমা করে ভাই বলে বুকে টেনে নিয়েছেন। উদ্দীপকে রজব আলি চরিত্রে এই ক্ষমাশীলতা প্রকাশ পেয়েছে। চাকর শহিদুল তাঁর কাছে টাকা চুরির অপরাধ স্বীকার করলে তিনি তাকে ক্ষমা করে দেন। তিনি শহিদুলকে বুকে জড়িয়ে নেন। তাই বলা যায় যে, উদ্দীপকের রজব আলি চরিত্রে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে উল্লিখিত মহানবি (স.)-এর ক্ষমাশীল গুণটি ফুটে উঠেছে।

5 views

Related Questions