1 Answers
উদ্দীপকে নিকোলাসের চরিত্রে বাধ্যতার গুণটি ফুটে উঠেছে। বাধ্যতা মানুষের জীবনে একটি মহৎ গুণ। আমরা চারপাশে লক্ষ করলে অবাধ্যতার কারণে পরিবার ও সমাজে নানা রকম সমস্যা সৃষ্টি হতে দেখি। বাধ্যতা মানুষের জীবনে বয়ে আনে শৃঙ্খলা, আনুগত্যবোধ ও শ্রদ্ধাশীল মনোভাব। নিকোলাস অত্যন্ত বাধ্য ছেলে। সে কখনো তার স্কুলের শিক্ষক ও পিতামাতার অবাধ্য হয়। না। স্কুলের শিক্ষক তাকে যা যা করতে বলেন সে তা যথাযথভাবে পালন করে। সে কখনো তার পিতামাতার অবাধ্য হয় না। সে তার পিতামাতার কথা শোনে, তাদের আদেশ নিষেধ পালন করে।
5 views
Answered