উদ্দীপকে পূর্বাঞ্চলের যে বৈষম্যের চিত্র ফুটে উঠেছে পাঠ্যবইয়ের আলোকে তার ব্যাখ্যা দাও। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ও প্রশাসনিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে ।
পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চাইতে পশ্চিম পাকিস্তান অনেক বেশি সুবিধাজনক অবস্থানে ছিল। যেমন ১৯৫৫-৫৬ সাল থেকে ১৯৫৯-৬০ সাল পূর্ব পাকিস্তান লাভ করেছিল ১১৩ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা। অপরদিকে, পশ্চিম পাকিস্তান তখন পেয়েছিল ৫০০ কোটি টাকা। একইভাবে ১৯৬০-৬১ থেকে ১৯৬৪-৬৫ সালে পূর্ব পাকিস্তান লাভ করে ৬,৪৮০ মিলিয়ন টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল ২২,২৩০ মিলিয়ন টাকা। ফলে ব্যবসায় বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষিসহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েকগুণ পিছিয়ে পড়ে। পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল অতি নগণ্য। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক। উদ্দীপকের তুহিনের অংশে দেশটির সরকার তেমন কোনো শিল্পকারখানা স্থাপন করেনি। পূর্ব বাংলার অংশেও তখন দেশটির সরকার কোনো শিল্পকারখানা স্থাপন করেনি। ব্যবসায় বাণিজ্যেও তুহিনের অংশ তুষারের অংশের চেয়ে অনেক পিছিয়ে ছিল। পূর্ব বাংলার ব্যবসায় বাণিজ্য পশ্চিম পাকিস্তানের থেকে পিছিয়ে ছিল।