1 Answers

উদ্দীপকে মিশ্র অর্থনীতির যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে পাঠ্যপুস্তকে তার সাথে আয় বণ্টনের মিল রয়েছে।

উদ্দীপকে দুটি কারখানার উল্লেখ আছে, যার একটি মুনাফা অর্জনের লক্ষ্যে এবং অপরটি সামাজিক কল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়। আবার, একটির মালিক সরকার এবং অন্যটি ব্যক্তিমালিকানাধীন। এতে বোঝা যায় যে, এখানে আয় বণ্টনের বিষয়টি ফুটে উঠেছে। মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যগুলো দ্বারা বণ্টনও প্রভাবিত হয়। ব্যক্তিমালিকানার পাশাপাশি অর্থনৈতিক কর্মকান্ডের একটি বড় অংশ যেমন বড় বড় কলকারখানা, ভারী শিল্প প্রতিষ্ঠান, আবশ্যকীয় পণ্যের উৎপাদন ও বিপণন এবং আমদানি রপ্তানি সরকার দ্বারা নিয়ন্ত্রিত। অর্থনীতির ব্যক্তিমালিকানাধীন অংশ ব্যক্তির দ্বারা সম্পূর্ণভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। এ খাতে বেশিরভাগ ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতোই শ্রমিককে প্রাপ্য মজুরির চেয়ে কম মজুরি দেওয়া হয় এবং উদ্বৃত্ত মজুরি মুনাফায় অন্তর্ভুক্ত করা হয়। ফলে উৎপাদিত সম্পদের সুষ্ঠু বণ্টন হয় না। উৎপাদনের বিভিন্ন উপাদানের আয়ে বৈষম্য দেখা দেয়। এতে সমাজের সকল জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা যায় না। মিশ্র অর্থনীতিতে উৎপাদনের যে অংশ সরকারি নিয়ন্ত্রণাধীন সে অংশে মুনাফা অর্জনের উদ্দেশ্য নয় বরং সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জনের উদ্দেশ্যে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এ খাতের আওতাধীন কলকারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকরা সাধারণত ন্যায্য মজুরি পায়। ফলে সম্পদের সুষম বণ্টন সম্ভব হয়।

5 views

Related Questions