1 Answers

উদ্দীপকে যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য ফুটে উঠেছে তাকে মিশ্র অর্থনীতি বলা যায়।

উদ্দীপকে রাষ্ট্রায়ত্ত ও ব্যক্তিমালিকানাধীন উভয় ব্যাংকই রয়েছে। সরকারি ও ব্যক্তিমালিকানাধীন উভয় ঔষধ কারখানা লক্ষ করা যায়। আবার যানবাহনের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয়ই ব্যবহার করে। এসব বিষয় থেকে আমরা মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য লক্ষ করতে পারি। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি বর্তমান বিশ্বে আরও একটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান। সেটি হচ্ছে মিশ্র অর্থনীতি। এটি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থা। এ ব্যবস্থায় যেমন দ্রব্য উৎপাদন, বিনিয়োগ ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির মালিকানা স্বীকৃত, তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে। অর্থনীতির কোনো কোনো খাত বা খাতের অংশবিশেষ সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়।

4 views

Related Questions