1 Answers
উদ্দীপকে পাঠ্যপুস্তকের ব্যাংক প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণগ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করার প্রতিষ্ঠান। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনসাধারণ তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে। কোনো কোনো জমা থেকে জনসাধারণ সুদ হিসেবে আয়ও করে থাকে। ব্যাংক জনসাধারণের এ গচ্ছিত অর্থ উদ্যোক্তা, উৎপাদনকারী, ব্যবসায়ী ও ঋণগ্রহীতাদের ঋণ হিসেবে প্রদান করে এবং এ ধরনের ঋণের ওপর সুদ আদায় করে। সঞ্চিত অর্থের ওপর ব্যাংক যে সুদ দেয় তা ঋণগ্রহীতাদের নিকট হতে ব্যাংক যে সুদ নেয় তার চেয়ে কম। সুদের হারেও এ পার্থক্যই ব্যাংকের মুনাফা। মূলত এ মুনাফার ওপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে। এ কারণে ব্যাংককে ঋণের কারবারি বলা হয়।
উদ্দীপকে এক ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। যেখানে লোকজন টাকা জমা রাখে। এ জমা টাকা বিভিন্ন ঋণ গ্রহীতাদের ঋণ হিসেবে প্রদান করে এবং ঋণের ওপর সুদ আদায় করে। সেখানে লোকজনের অর্থ নিরাপদে থাকে। এ ধরনের প্রতিষ্ঠানকে পাঠ্যপুস্তকের ভাষায় ব্যাংক বলা হয়।