1 Answers

উদ্দীপকে যে ধারণার প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে পাঠ্যপুস্তকের আলোকে তাকে আমরা কিশোর অপরাধ বলতে পারি।

বাংলাদেশে ১৮ বছর বা তার কম বয়সী জনসংখ্যার পরিমাণ প্রায় ৬০ মিলিয়ন। বিভিন্ন গবেষণা, পত্রপত্রিকার খবর এবং বাস্তব চিত্র অনুযায়ী দেখা যায়, এ শিশুদের মধ্যে বিশেষ করে যারা শহরে বসবাস করে তাদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার প্রবণতা রয়েছে। কিশোর অপরাধ প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগজনক সমস্যা। সামাজিক পরিবেশ, মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে খারাপ সঙ্গ এবং পাচারকারী ও বিভিন্ন ধরনের অপব্যবহারকারীদের সঙ্গী হয়ে শিশু-কিশোর অপরাধী হয়ে ওঠে। বঞ্চিত এবং অবহেলিত শিশু এবং কিশোররা সহজেই এ ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। কাউকে পরোয়া না করা, বিচক্ষণতার অভাব, উদ্যম, শারীরিক শক্তি এবং টিকে থাকার ক্ষমতা ও দুঃসাহসিক প্রকৃতির কারণে কিশোররা অপরাধ এবং রক্তক্ষয়ী সংঘর্ষে যুক্ত হয়। পারিবারিক অভাব- অনটন, দরিদ্রতা, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এবং বাবা-মার দায়িত্বহীন আচরণ ও নিয়ন্ত্রণের অভাবে শহরের বস্তিতে বসবাসকারী কিশোররা অপরাধমূলক কর্মকান্ডে বেশি জড়িয়ে পড়ে।

4 views

Related Questions