1 Answers
ড. জয়নার জুবলীর ক্ষোভে যে অধিকারের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তা হলো তথ্য অধিকার।
তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশে ২০০৯ সালের ৫ এপ্রিল তথ্য অধিকার আইন প্রণীত হয়। এ আইনটি চালু হওয়ার পূর্বে যেসব তথ্য গোপন ছিল, এখন জনগণ তা জেনে নিজেদের অধিকার যেমন ভোগ করতে পারবে তেমনি সেসব প্রতিষ্ঠানের কাজের ওপর নজরদারি স্থাপন করে তাদের কাজকে আরও নিয়ন্ত্রণ ও সত্যনিষ্ঠ করতে পারবে। তাই এ আইনটি সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার। তথ্য বলতে বোঝায় কোনো কর্তৃপক্ষের গঠন কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো স্মারক, বই, নকশা, মানচিত্র ইত্যাদি প্রস্তুতকৃত যেকোনো ইনস্ট্রুমেন্ট যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌতিক গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে অন্য যেকোনো তথ্যবহ বস্তু। তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক কর্তৃপক্ষ যাবতীয় তথ্যের ক্যাটালগ এবং ইনডেক্স প্রস্তুত করে যথাযথভাবে সংরক্ষণ করবে। প্রত্যেক কর্তৃপক্ষের সিদ্ধান্ত কার্যক্রমসংক্রান্ত সকল তথ্য সুচিবদ্ধ করে জনগণের নিকট সহজলভ্যরূপে প্রকাশ ও প্রচার করবে এবং প্রচারের জন্য একটি প্রতিবেদন তৈরি করবে। যেমন-
১. কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামোর বিবরণ, কার্যক্রম, কর্মচারীদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার বিবরণ।
২. কর্তৃপক্ষের সকল নিয়মকানুন, আইন, অধ্যাদেশ, বিধিমালা, নির্দেশনা, ম্যানুয়াল ইত্যাদি।
৩. কর্তৃপক্ষের নিকট থেকে কোনো ব্যক্তি যে সকল শর্তে লাইসেন্স পারমিট অনুদান, সম্পত্তি ও অনুমোদনের বিবরণ।