1 Answers

মিতার পরিবারে দলীয় সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি প্রতিফলিত হয়েছে। গৃহ ব্যবস্থাপনা হলো একটি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া যার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণ। 

মিতার পরিবারের সব সদস্য গুরুত্বপূর্ণ কোনো কাজ করার পূর্বে একসাথে বসে পরামর্শ করে। তারা কাজের পরিকল্পনা, সদস্যদের সংগঠিতকরণ, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করে এবং সদস্যদের দক্ষতা, ক্ষমতা, অভিজ্ঞতা ও ইচ্ছা-অনিচ্ছার ভিত্তিতে কর্মবণ্টন করে। তারা কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে। ফলে তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে।

4 views

Related Questions