উদ্দীপকে যে সময়ের হিন্দু সমাজের সামাজিক জীবনের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে মধ্যযুগের হিন্দু সমাজের সামাজিক জীবনের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে।
মধ্যযুগে বাংলার মুসলিম ভাবধারা ও রীতিনীতি হিন্দু সমাজে অনুপ্রবেশ করলেও এর ফলে হিন্দু সমাজের মূলনীতি এবং সাধারণ সমাজব্যবস্থায়, কোনো পরিবর্তন আসেনি। এ যুগেও হিন্দু সমাজে জাতিভেদ প্রথা প্রচলিত ছিল। বিভিন্ন পেশাকে ভিত্তি করেই এ প্রথার সৃষ্টি হয়েছিল। এ সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এ চারটি উল্লেখযোগ্য বর্ণ ছিল। এ চারটি বর্ণের মধ্যে সামাজিক মেলামেশা ছিল না। অর্থাৎ বর্ণপ্রথা কঠোরভাবে পালিত হতো। ফলে এক বর্ণের সাথে অন্য বর্ণের বিবাহ বা আদান-প্রদান নিষিদ্ধ ছিল।
উদ্দীপকের ঝর্ণা তার দাদুর কাছ থেকে জানতে পারে, মধ্যযুগে একটি সমাজব্যবস্থা ছিল যেখানে বর্ণপ্রথা কঠোরভাবে পালিত হতো। উপরের আলোচনায় স্পষ্ট প্রতীযমান হয়, হিন্দু সমাজে বর্ণপ্রথা প্রচলিত ছিল। তাই নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকে মধ্যযুগের হিন্দু সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।