1 Answers

জনাব মুজাফফর সাহেবের বক্তব্যে পাঠ্যপুস্তকের যে বিষয়টির প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তাতে গণতন্ত্র সম্পর্কে ধারণা লাভ করা যায়।

জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যে সরকার গঠিত হয় তাকে গণতান্ত্রিক সরকার বলে। জনগণই পরোক্ষভাবে দেশ পরিচালনা করে। আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গণতন্ত্রের সংজ্ঞায় বলেছেন, "গণতন্ত্র হচ্ছে জনগণের, জনগণের জন্য ও জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা।” জনাব মুজাফফর সাহেবের বক্তব্যে পাঠ্যপুস্তকের গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতিচ্ছবিই প্রকাশিত হয়েছে। সাধারণ অর্থে, গণতন্ত্র হচ্ছে মূলত সংখ্যাগরিষ্ঠের স্বার্থে গঠিত ও পরিচালিত সরকার। এর অর্থ এই নয় যে, গণতন্ত্র সংখ্যালঘুর মতামত ও স্বার্থকে উপেক্ষা করবে, বরং গণতন্ত্রে আইনের দৃষ্টিতে সবাই সমান। সুতরাং গণতন্ত্র বিংশ শতকের একটি জনপ্রিয় ধারণা, যা বর্তমান সরকার পরিচালনার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

পরিশেষে আমি মনে করি, বর্তমানে গণতন্ত্রের বিকাশ এতই সাফল্যজনক পরিণতি লাভ করেছে যে, আধুনিক সভ্যতা গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে।

5 views

Related Questions