1 Answers

মিজান সাহেবের কার্যক্রমে সংগঠন ধাপের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে। 

গৃহ ব্যবস্থাপনার দ্বিতীয় ধাপ হলো সংগঠন। এ ধাপে যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা হয়।

মিজান সাহেব পূর্বেই কাকে কোথায়, কীভাবে কাজ করতে দেবেন তা স্থির করেন ও পরিবারের সকল সদস্যদের ব্যাপারে তিনি অবগত। এ থেকে তার কার্যক্রমে সংগঠন ধারণার প্রতিচ্ছবি পাওয়া যায়। কারণ গৃহীত পরিকল্পনা অনুযায়ী পরিবারের বিভিন্ন কাজগুলোর মধ্যে সংযোগ সাধন করার নামই সংগঠন। এ ধাপেই কোথায় কোন কাজ কীভাবে হবে তা স্থির করা হয়। বিভিন্ন সম্পদ সম্পর্কে খুটিনাটি চিন্তা করে কী সম্পদ ব্যবহার করা হবে তা স্থির করা হয়। এককথায় গৃহ ব্যবস্থাপনার সংগঠন ধাপে কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করা হয়।

5 views

Related Questions