1 Answers
উদ্দীপকে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের লক্ষ্যে বাংলাদেশে কতিপয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এ ব্যাংকসমূহকে বলা হয় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। যেমন- শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক, কৃষি উন্নয়নের জন্য কৃষি ব্যাংক, গৃহনির্মাণ ও ঋণ মঞ্জুরির জন্য গৃহনির্মাণ ঋণদান সংস্থা, সমবায় কার্যক্রমে ঋণদান ও জনগণকে সমবায়ী মনোভাবসম্পন্ন করার লক্ষ্যে সমবায় ব্যাংক, দরিদ্র জনসাধারণকে ক্ষুদ্রঋণ প্রদানের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক প্রভৃতি।
উদ্দীপকের চাঁদহাটা গ্রামের লোকজন অর্থের অভাবে তাদের কৃষিখাতের উন্নয়নের জন্য আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণ করতে পারছে না। কৃষিখাতে উন্নয়নের জন্য কৃষি ব্যাংক ঋণদান করে থাকে। চাঁদহাটা গ্রামে যে ধরনের ব্যাংকের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তাকে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলা যায়। কারণ সেখানকার মাননীয় সংসদ সদস্য এলাকার উন্নয়নের জন্য সে এলাকার লোকজনকে উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান করে।