1 Answers

উদ্দীপকে সিদ্ধান্ত গ্রহণ ধাপটির প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে। সিদ্ধান্ত গ্রহণ ধাপটি প্রণয়নের জন্য মিসেস শেলী নিম্নলিখিত পর্যায়গুলো অনুসরণ করতে হয়।

মিসেস শেলী সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায়ে সমস্যার প্রকৃতি নির্ণয় করেন। সমস্যার স্বরূপ উপলব্ধি করে দ্বিতীয় পর্যায়ে সমস্যা সমাধানের বিকল্প পন্থাগুলো অনুসন্ধান করা হয়। তৃতীয় পর্যায়ে বিকল্প পন্থাগুলো বিশদভাবে মূল্যায়ন এবং চতুর্থ পর্যায়ে একাধিক বিকল্প পন্থার সুবিধা- অসুবিধা সম্পর্কে চিন্তাভাবনা করে একটি পন্থা বেছে নিতে হয়। সিদ্ধান্ত গ্রহণের চতুর্থ পর্যায়টি খুবই প্রভাবশালী। এটি মানুষের সমস্ত জীবনধারাকে প্রভাবিত করে। এজন্য সিদ্ধান্ত গ্রহণকারীকে অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন ও দক্ষ হতে হয়। অনেক ক্ষেত্রে সময়ের সীমাবদ্ধতার কারণে বিভিন্ন বিকল্প সম্পর্কে চিন্তা করা সম্ভব হয় না। এ ব্যাপারে সময় নিয়ে বিচার-বিশ্লেষণ করে দেখতে হয়।

মিসেস শেলী সিদ্ধান্ত গ্রহণের কাজটি দক্ষতার সাথে করে থাকেন। যে সিদ্ধান্ত গ্রহণ করা হলো তার ফলাফল জেনে দায়িত্ব গ্রহণ করা সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ পর্যায়। গৃহীত সিদ্ধান্তটির দায়িত্ব গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে। 

মিসেস শেলী অত্যন্ত যত্নের সঙ্গে সকল কাজ করেন এবং পারিবারিক লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের উপরিউক্ত পর্যায়গুলো অনুসরণ করেন।

5 views

Related Questions