1 Answers
মিজান সাহেবের কার্যক্রমে সংগঠনের তিনটি পর্যায় রয়েছে। প্রথমত, ব্যক্তি একটি করণীয় কাজের বিভিন্ন অংশের ধারাবাহিক বিন্যাস রচনা করেন। দ্বিতীয়ত, ব্যক্তি তার বিভিন্ন কাজের ধারা রচনা করেন। তৃতীয়ত, ব্যক্তি একটি নির্দিষ্ট কাজ বা কাজসমূহ বিভিন্ন ব্যক্তি দ্বারা সম্পন্ন করার জন্য একটি কর্মকাঠামো রচনা করেন। মিজান সাহেবও ব্যবসা-বাণিজ্য কোথায়, কীভাবে, কাকে দিয়ে করাবেন তা নির্ধারণ করেন। এজন্য পুত্রদের যোগ্যতা, চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে খোঁজ রাখেন। তিনি পরিবারের সকল কাজের ধারা রচনা করেন। অর্থাৎ যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের সুচিন্তিত সকল পদক্ষেপ গ্রহণ করেন। সবশেষে মিজান সাহেব কোন পুত্রকে কোথায় এবং কীভাবে ব্যবসা বাণিজ্য করতে দিবেন তা স্থির করেন। অর্থাৎ তিনি সকল কাজের ধারাগুলো সংগঠিত করেন।