1 Answers
উদ্দীপকে মাইটোসিস কোষ বিভাজনকে বোঝানো হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনে ৫টি পর্যায় রয়েছে। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো-
i.প্রোফেজ: এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং পানি বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হতে থাকে।
ii. প্রো-মেটাফেজ: এ পর্যায়ে কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে।
iii. মেটাফেজ: মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়।
iv. অ্যানাফেজ: এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বরাবর দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। অপত্য ক্রোমোজোমের অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে চলতে থাকে।
V. টেলোফেজ : এক্ষেত্রে দুই মেরুতে অবস্থিত ক্রোমোজোমকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয় এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। ফলে দুই মেরুতে দুটি নিউক্লিয়াস তৈরি হয়।