1 Answers

উদ্দীপকের উদ্ভিদটি বৃদ্ধি পাচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। নিম্নে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব ব্যাখ্যা করা হলো- মাইটোসিস বিভাজনের মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। এককোষী সুকেন্দ্রিক জীবের বংশবৃদ্ধি তথা সংখ্যা বৃদ্ধি এ প্রক্রিয়ায় ঘটে থাকে।
এ বিভাজনের মাধ্যমেই বহুকোষী জীবের দেহকোষে ক্রোমোসোমের সমতা রক্ষা পায়। এ কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি হয়ে বহুকোষী জীবের বিভিন্ন প্রকার ক্ষতপূরণ হয়ে থাকে। অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা ও জিনের বৈশিষ্ট্য মাতৃকোষের অনুরূপ হওয়ায় প্রজাতির ধারাবাহিকতা বজায় থাকে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবের জননাঙ্গ সৃষ্টি হয়। মাইটোসিস কোষ বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে।

5 views

Related Questions