1 Answers

উদ্দীপকে মিতা একক বা অণু পরিবারে বসবাস করে, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

যে পরিবার স্বামী-স্ত্রী এবং এক বা একাধিক সন্তানকে নিয়ে গঠিত হয় তাকে অণু পরিবার বা একক পরিবার বলে। বর্তমানে এ ধরনের পরিবারের সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশের শহরাঞ্চলের পরিবারগুলো মূলত অণু পরিবার। একক পরিবারের সদস্য সংখ্যা স্বামী-স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের মধ্যে সীমিত থাকে। বর্তমান সমাজে এ ধরনের অণু পরিবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে নববিবাহিত দম্পতি তাদের দাম্পত্য জীবন এরকম অণু পরিবারেই গড়ে তোলে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দর্শনের প্রভাবে বর্তমানে এ ধরনের পরিবার গড়ে উঠেছে। যৌথ পরিবারকে ভেঙে গড়ে তুলছে আপন ভুবন। নববিবাহিত দম্পতি উভয়ের পরিবার ত্যাগ করে স্বতন্ত্রভাবে বসবাস করে বলে এ পরিবারকে দম্পতিকেন্দ্রিক পরিবারও বলা হয়ে থাকে। তাই প্রশ্নোক্ত উক্তিটি সঠিক।

5 views

Related Questions