1 Answers

রিয়াদের পরিবারের প্রার্থনা হলো কৃতজ্ঞতা ও ধন্যবাদমূলক প্রার্থনার ইঙ্গিত। এর ব্যাখ্যা হলো- 

প্রার্থনা হলো ঈশ্বরের সাথে সুসম্পর্ক স্থাপন, তাঁর পুণ্য উপস্থিতি অন্তরে অনুভব করা এবং বাস্তব জীবনে তার প্রকাশ তুলে ধরা। অন্যকথায় বলা যেতে পারে, প্রার্থনা হলো ঈশ্বরের উপস্থিতিতে বাস করা বা তার উপস্থিতি জীবনে উপলদ্ধি করা, অর্থাৎ প্রার্থনা ঈশ্বরের সাথে এক প্রেমময় সম্পর্কের ব্যাপার, যা চাওয়া-পাওয়ার চেয়ে অনেক ঊর্ধ্বে। আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ প্রিয় সন্ধান, প্রার্থনার মাধ্যমে আমরা প্রেমময় ঈশ্বরের সাথে আমাদের প্রেমের সম্পক গভীর করি। 

আর তার সাথে আমাদের মধুর সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে প্রার্থনায় আমরা তাঁর প্রতি প্রশংসা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদের প্রয়োজনের কথা জ্ঞাপন করি। রিয়াদের পরিবার ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদজ্ঞাপন করে প্রতিদিন সন্ধ্যায় বিশেষ প্রার্থনা করে। আমরা ঈশ্বরের অসীম ভালোবাসা, দয়া ও নানা আশীর্বাদ পেয়ে তাঁকে আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করে থাকি। যেমন: রোগ থেকে সুস্থ হয়ে, বিপদ থেকে রক্ষা পেয়ে, পরীক্ষায় ভালো পাস করে, ভালো চাকরি পেয়ে ইত্যাদি বিভিন্ন কারণে ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে থাকি ও আনন্দে গান করি।

আমাদের ঈশ্বরের সাথে যুক্ত করে। প্রার্থনা মানুষের জীবনকে সুন্দর ও পবিত্র করে। প্রার্থনাশীল জীবন মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় এবং একেকজনকে সাধু-সাব্বীর ন্যায় হতে সাহায্য করে। 

মূলকথা: ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা।

5 views

Related Questions