1 Answers
উদ্দীপকের মৌসুমীর প্রার্থনাটি অনুতাপমূলক প্রার্থনা। মানুষ হিসেবে আমরা সবাই দুর্বল। তাই ইচ্ছায়-অনিচ্ছায়, জ্ঞানে-অজ্ঞানে আমাদের নানা ভুলত্রুটি হয়ে থাকে। ঈশ্বরের সাথে এবং অন্য মানুষের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক সব সময় রক্ষা করতে ব্যর্থ হই। এরূপ ক্ষেত্রে আমরা ভুলের জন্য অনুতপ্ত হই ও অনুশোচনাবোধ করি।
মৌসুমী কলম চুরি করে, যার কারণে শ্রেণিশিক্ষক সবাইকে শাস্তি দেন। মৌসুমী এ কারণে দুঃখ পায়। তাই সে অন্তরে গভীর অনুশোচনা অনুভব করে এবং দোষ মুছে ফেলার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে; সে ঈশ্বরের কাছে বলে, "হে প্রভু! আমরা যেন ভুল তুটির হাত থেকে মুক্ত হই, পাপ-অপরাধ মুছে আমি যেন পবিত্র হই।" সাম সংগীত ৫১ অনুতাপের একটি সুন্দর আদর্শ প্রার্থনা। সুতরাং মৌসুমীর প্রার্থনাটি পাঠ্যবইয়ের অনুতাপমূলক প্রার্থনা প্রকাশ করে।
মূলকথা: মৌসুমীর প্রার্থনাটি পাঠ্যবইয়ের অনুতাপমূলক প্রার্থনা।