1 Answers

উদ্দীপকে অনিমেষ চ্যার্টাজির সাথে আমার পাঠ্যপুস্তকের আরুনি নামে এক মহাজ্ঞানী ঋষির মিল খুঁজে পাওয়া যায়। অনিমেষ চ্যার্টাজি ঋষির পদ্ধতি অনুসরণ করে তার পুত্র সজলকে ব্রহ্ম জ্ঞানদান করেন। ঠিক যেমন পুরাকালে অরুনি-ঋষি তাঁর পুত্র শ্বেতকেতুকে লবণ পানি দ্রবণের সাহায্যে ব্রহ্মজ্ঞান শিক্ষা দিয়েছিল। অনুরূপভাবেই অনিমেষ চ্যাটার্জিও তার পুত্র সজলকে চিনির সরবতের মাধ্যমে ব্রহ্মজ্ঞান শিক্ষা দিয়েছিলেন। এছাড়াও অনিমেষ চ্যাটার্জি তার পুত্র সজলকে ব্রহ্মার সর্বজায়গায় অবস্থান সম্পর্কে শিক্ষা দেন। তিনি বলেন, আত্মাকে জানতে পারলেই ব্রহ্মকে জানা যায়। কারণ প্রত্যেক মানুষের মাঝেই আত্মা আছে। আর প্রত্যেক আত্মাই ব্রহ্ম।

5 views

Related Questions