উদ্দীপকে সমরেশের চরিত্রের সাথে পাঠ্যপুস্তকের যে চরিত্রের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের সমরেশের চরিত্রের সাথে পাঠ্যপুস্তকের স্বামী বিবেকানন্দের চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়।
দেশের জনগণকে শিক্ষিত করে তুলতে হবে, তবেই একটি উন্নত জাতি গড়ে তোলা সম্ভব। সবার জন্য সমান শিক্ষার ব্যবস্থা করা। স্বামীজী সমাজ সংস্কারের কথা চিন্তা করতেন। তিনি বলেছেন, খালি পেটে ধর্ম হয় না। নারী-পুরুষ, ধনী-দরিদ্র নির্বিশেষে সকলে মন্দিরে উপাসনা করতে আসবে। সেই মন্দিরে ধর্মকথা ও পুরাণ পাঠ হবে। সেখানে তাদের শিক্ষণীয় বিষয়গুলো শিখে নেবে। স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা মেধাবী ছাত্র সমরেশের মধ্যে প্রতিফলিত হয়েছে। প্রকৃত শিক্ষা দ্বারা ব্যক্তি ও সমাজের উন্নতি করা সম্ভব। বর্তমান সমাজে শিক্ষার প্রসার যা স্বামীজী শত বছর পূর্বে চিন্তা করেছেন। শিক্ষা বিস্তারের অভিনব কৌশল বিশেষ করে নারী শিক্ষার গুরুত্ব যা সমরেশের ক্ষেত্রেও পরিলক্ষিত হয়। সারা ভারতবর্ষ ঘুরে স্বামীজী দেখলেন শুধু দারিদ্র্য আর দারিদ্র্য। এর মূল কারণ শিক্ষার অভাব। তিনি প্রকৃত শিক্ষার কথা বলেছেন। প্রকৃত শিক্ষায় জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারা যায়।