1 Answers
পাঠ্যবইয়ের চরিত্র হিরণ্যকশিপুর সাথে উদ্দীপকের তাপস বাবুর চরিত্রের মিল পাওয়া যায়।
হিরণ্যকশিপু ছিল দৈত্যদের রাজা এবং ঈশ্বরের প্রতি অবিশ্বাসী। কিন্তু তার ছেলে শ্রীহরির ভক্ত হওয়ায় সে তার ছেলেকে হত্যা করতে নানা অপচেষ্টা চালায়। উদ্দীপকের তাপস বাবুও এমনই একজন অত্যাচারী এবং নাস্তিক মানুষ। কিন্তু তার ছেলে ছিল তার বিপরীত। ঈশ্বরের প্রতি তার ছিল অবিচল ভক্তি। হিরণ্যকশিপু ছিল তাপস বাবুর মতোই ঈশ্বরবিরোধী। সে ছিল দৈত্যদের রাজা এবং হরিবিদ্বেষী। কিন্তু তার পুত্র প্রহ্লাদ একনিষ্ঠ হরিভক্ত হওয়ায় সে নিজ পুত্রকে নানা উপায়ে হত্যা করার অপচেষ্টা চালায়। হিরণ্যকশিপু বর পেয়েছিল, কোনো দেব, নর, যক্ষ প্রভৃতি কেউ কোনো অস্ত্র - দিয়ে স্বর্গ, মর্ত্য বা পাতালে কোনো স্থানে, দিনে বা রাতে তাকে হত্যা করতে পারবে না। কিন্তু পরবর্তীতে তার কৃতকর্মের জন্য অহংকারী হিরণ্যকশিপুকে নৃসিংহরূপী শ্রীহরির হাতে বধ হতে হয়। ধর্ম নষ্ট হলে ধর্মই ধর্মনাশকারীকে ধ্বংস করে এবং হিরণ্যকশিপু তার প্রত্যক্ষ প্রমাণ।