1 Answers

উদ্দীপকের রতন বাবুর চরিত্রের সাথে পাঠ্যবইয়ের 'প্রভু নিত্যানন্দ চরিত্রের মিল রয়েছে।

নিত্যানন্দের প্রকৃত নাম ছিল কুবের। গ্রামের পাঠশালায় পিতা তাঁর বাল্যশিক্ষার ব্যবস্থা করেন। ছাত্র হিসেবে তিনি মেধাবী ছিলেন। কিন্তু পড়াশুনায় তাঁর একদম মন ছিল না। তার চেয়ে ধর্মের প্রতি তাঁর অনুরাগ ছিল বেশি। ধর্মকথা শুনতে তিনি খুব ভালোবাসতেন। পাড়ার ছেলেদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন বটে, তবে খেলার পরিবর্তে কোনো মন্দিরে গিয়ে বসে থাকতে তাঁর বেশি ভালো লাগত। তাঁর এই ধর্মানুরাগের মূলে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কুবের শুধু শ্রীকৃষ্ণের কথাই ভাবতেন। কীভাবে তাঁকে পাওয়া যায়- এই ছিল তাঁর সারাক্ষণের ভাবনা। কোনো সাধু-সন্ন্যাসীকে দেখলেই তিনি তাঁকে জিজ্ঞেস করতেন কী করলে শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে। অবশেষে তিনি স্বপ্নে হলেও শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেন। পরবর্তীতে তিনি মানুষের দ্বারে দ্বারে কৃষ্ণপ্রেম ভক্তি বিতরণ করেন। যা উদ্দীপকের রতন বাবুর চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।

তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি, রতন বাবুর চরিত্রের সাথে পাঠ্যপুস্তকের নিত্যানন্দ চরিত্রের মিল রয়েছে।

5 views

Related Questions