1 Answers
আমার নাখালের চরিত্রের সাথে পাঠ্যবইয়ের হিরণ্যকশিপু চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়।
উদ্দীপকের আলোচনায় আমরা দেখতে পাই, নাখাল ছিল খুবই প্রভাবশালী ও বিত্তশালী। সে নিজেকে সর্বেসর্বা বলে মনে করত। সে ঈশ্বর বলতে কিছুই বুঝত না। সে মনে করত সে নিজেই সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু তার ছেলে অসীম ঈশ্বরভক্ত। সে ঈশ্বর ছাড়া কিছুই বোঝে না। এতে ক্ষিপ্ত হয়ে জান্দাল তাকে অনেকবার মারতে চাইলেও সে বেঁচে যায়। তার বিশ্বাস ঈশ্বরই তাকে রক্ষা করবেন। পাঠ্যপুস্তকের হিরণ্যকশিপু চরিত্রেও আমরা দেখতে পাই, সে ঈশ্বর বলতে কোনো কিছুই বুঝত না। নিজেকেই সর্বেসর্বা ও অসীম ক্ষমতার অধিকারী ভাবত। কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিল ভীষণ ঈশ্বর ভক্ত। সে ঈশ্বর ছাড়া কিছুই বুঝত না। সবকিছু ঈশ্বরের চরণে নিবেদন করেছিল। এজন্য শত চেষ্টা করেও হিরণ্যকশিপু তাকে হত্যা করতে পারেনি। তাই সার্বিক আলোচনায় বলা যায়, হিরণ্যকশিপু চরিত্রের সাথে জান্দাল চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়।