1 Answers

উদ্দীপকের সুরেন বাবুর চরিত্রের সাথে পাঠ্যবইয়ের রন্তিবর্মা চরিত্রের মিল রয়েছে।

রাজা রন্তিবর্মা ছিলেন প্রজাবৎসল। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত। রাজা হয়েও পার্থিব বিষয়ের প্রতি তাঁর কোনো আসক্তি ছিল না। শ্রীকৃষ্ণের চরণকে তিনি একমাত্র সম্পদ মনে করে একবার অযাচকবৃত্তি গ্রহণ করেন। অযাচকবৃত্তি হলো লোকে ইচ্ছে করে বা দয়া করে যা দেবে, তাই দিয়ে দিন যাপন করতে হবে। এ বৃত্তি গ্রহণ করার পর আটচল্লিশ দিন কেটে গেছে। এই আটচল্লিশ দিন কেউ তাঁকে কিছু দেয়নি। তিনি খেতেও চাননি। উনপঞ্চাশতম দিন সে এক ভক্ত তাকে কিছু খাবার খেতে দেওয়া মাত্রই একজন ভিক্ষুক তাঁর সামনে উপস্থিত হয়ে নিজেকে অভুক্ত বলে খাবার চায়, তখন রন্তিবর্মা তার নিজের কথা না ভেবে সবটুকু খাবার ভিক্ষুককে দিয়ে দেয়। এই যে মানবতাবোধের উজ্জ্বল দৃষ্টান্ত তা প্রকাশ পেয়েছে উদ্দীপকের সুরেন বাবুর চরিত্রে। তিনিও মানুষের সেবা করতে করতে নিজে নিঃস্ব হয়ে যান, কিন্তু দানের চেষ্টা অব্যাহত থাকে। এজন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি, সুরেন বাবুর চরিত্রের সাথে পাঠ্যবইয়ের রন্তিবর্মার চরিত্রের মিল রয়েছে।

4 views

Related Questions