1 Answers

উদ্দীপকে পরেশ বাবুর মধ্যে পাঠ্যবইয়ের প্রভু নিত্যানন্দের মতাদর্শের মিল রয়েছে।

পরেশ বাবু একজন সজ্জন ব্যক্তি। তিনি সর্বদাই সবার সুখে দুঃখে পাশে দাঁড়ান। যতই তার প্রতি যে কেউ অন্যায়-অবিচার করুক তার পরেও তিনি সবাইকে মনে প্রাণে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখেন। সমাজের অনেক অসৎ মানুষকে তিনি সৎপথে ফেরাতে সক্ষম হন। পরেশ বাবু সকলের মধ্যে হরিভক্তি ও প্রেমধর্ম বিতরণ করেন এবং সমাজের অসৎ মানুষকে সৎপথে নিয়ে আসেন। তদরূপ পাঠ্যপুস্তকের প্রভু নিত্যানন্দ বিদ্বান, মূর্খ, ব্রাহ্মণ, চণ্ডাল, ধনী- দরিদ্রের সকলের মধ্যে হরিভক্তি ও প্রেমধর্ম বিতরণ করেন। সকলকে সে এক 'কৃষ্ণনামে আবদ্ধ করে। আচার-অনুষ্ঠানের কোনো বাড়াবাড়ি নেই। শুধু প্রেম বিতরণ ও কৃষ্ণনাম গান। এভাবে পরেশ বাবু প্রেমভক্তি ও কৃষ্ণনাম প্রচারের মাধ্যমে অসৎ মানুষকে সৎপথে ফেরাতে সক্ষম হয়েছেন।

তাই প্রভু নিত্যানন্দের আদর্শ পর্যালোচনাপূর্বক বলা যায়, উদ্দীপকের পরেশ বাবুর মধ্যে পাঠ্যপুস্তকের প্রভু নিত্যানন্দের মতাদর্শের মিল রয়েছে।

5 views

Related Questions