1 Answers
চয়ন বাবুর মধ্যে সৎসাহসী বালক তরণীসেনের নৈতিক আদর্শ ফুটে উঠেছে।
'সাহস' কথাটির অর্থ ভয়শূন্যতা বা নির্ভীকতা। 'সৎ' শব্দের অর্থ সত্য ও ন্যায়ের পথে চলা। সুতরাং সৎসাহস কথাটির সামগ্রিক অর্থ হলো সত্য ও ন্যায়ের জন্য ভয় না পেয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অথবা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করার নামই সৎসাহস। অন্য কথায় নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের মঙ্গলের জন্য বা অন্যের মঙ্গলের জন্য যে ব্যক্তি নিজের শক্তিদ্বারা যথাসাধ্য চেষ্টা করে বা সাহস প্রদর্শন করে, তাকেই বলে 'সৎসাহস'। উদ্দীপকের চয়ন বাবুও একজন সৎসাহসী ব্যক্তি। তিনি ১৯৭১ সালে পাকবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে দেশকে শত্রুমুক্ত করেন এবং ছিনিয়ে আনেন এ দেশের স্বাধীনতা। তার মাঝে তরণীসেনের নৈতিক আদর্শ বিদ্যমান। রাম-রাবণের যুদ্ধে দ্বাদশ বর্ষীয় বালক তরণীসেন যে সাহসিকতার পরিচয় রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। যুদ্ধে নিজ রাক্ষসকুলকে জয়ী করতে তৎপর ছিল সে। যদিও তরণী যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে আলিঙ্গন করেছিল তথাপি দেশের জন্য তার আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা রক্ষা করতে যার যতটুকু শক্তি আছে, তা প্রয়োগ করা বা কাজে লাগানোর সৎসাহস থাকা বাঞ্ছনীয়। আমরা তরণীসেনের মতো সৎসাহসী হব। দেশের জন্য জীবন বিসর্জন দিতে কখনো পিছপা হব না। উদ্দীপকের চয়ন বাবু এ নৈতিক আদর্শকেই ফুটিয়ে তুলেছেন।