1 Answers

উদ্দীপকে অধ্যাপকের আলোচনায় প্রথমোক্ত ব্যক্তির গুণে ইমাম বুখারি (র.)-এর আদর্শ ফুটে উঠেছে। ছয় বছরে কুরআন হিফয করার পর হাদিসশাস্ত্রের জ্ঞানের জন্য দূরদূরান্তে পড়তে গিয়েছেন। তিনি লক্ষাধিক হাদিস সনদসহ মুখস্থ করেন। পরবর্তীতে তিনি হাদিসশাস্ত্রে বিশুদ্ধ হাদিস গ্রন্থ রচনা করেন। তার বইতে হাদিস বাছাইয়ের জন্য অযু, গোসল ও নফল নামাযের সহায়তা নেন। তাঁর গ্রন্থ পৃথিবীতে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে খ্যাত। তিনি স্বাধীনচেতা ও আত্মসম্মানবোধসম্পন্ন ব্যক্তি ছিলেন বাদশাহের আমন্ত্রণ উপেক্ষা করায় তাকে বুখারা ত্যাগ করতে হয়েছিল। তাই আমরা বলতে পারি, অধ্যাপকের আলোচনায় প্রথম ব্যক্তি হলেন ইমাম বুখারি (র.)।

5 views

Related Questions