লোকমান সাহেবের আচরণে মহানবি (স.)-এর কোন গুরুত্বপূর্ণ ঘটনার আদর্শ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
লোকমান সাহেবকে সিহাব চৌধুরী নানাভাবে নির্যাতন করেছে। লোকমান সাহেব একসময় এর প্রতিশোধ নেওয়ার পূর্ণ সুযোগ পাওয়ার পরও সিহাব সাহেবকে ক্ষমা করেছেন। লোকমান সাহেবের এ মহৎ গুণটি নবি (স.)-এর মক্কা বিজয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। মক্কাবাসীর জুলুম নির্যাতনের শিকার হয়ে জীবনহানির আশঙ্কায় আল্লাহর নির্দেশে নবি (স.) মদিনায় হিজরত করেন। সেখানেও তিনি শান্তিতে থাকতে পারেননি। মক্কাবাসীদের উন্মত্ত মনোবৃত্তি ও জিঘাংসাসুলভ আচরণের কারণে তারা বার বার মদিনা আক্রমণ করে নবি ও মুসলমানদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা করেছে। যার দরুন কাফির ও মুসলমানদের মধ্যে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। তাতে বহু মুসলিম শাহাদাত বরণ করেন। মক্কা বিজয়ের দিন কাফিরদের ওপর প্রতিশোধ নেওয়ার সকল সুযোগ ও ক্ষমতা থাকা সত্ত্বেও নবি (স.) সকলকে ক্ষমা করে দেন। ফলে ইসলাম ও মুসলমানদের চিহ্নিত দুশমনেরা ইমান এনে ইসলামের সুশীতল পতাকাতলে জড়ো হয়।
একইভাবে লোকমান সাহেবের ঔদার্যে মুগ্ধ হয়ে সিহাব চৌধুরীও বদলে যায় এবং কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।