1 Answers
সামাজিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মনোয়ার আনোয়ার সাহেবের ওপর চড়াও হন। এমনকি তিনি শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করেন। পরবর্তীতে আনোয়ার সাহেব প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও মনোয়ার সাহেবকে ক্ষমা করে দেন। মনোয়ার সাহেবের এ মহৎ গুণটি নবি (স.)-এর মক্কা বিজয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।
মক্কাবাসীর জুলুম নির্যাতনের শিকার হয়ে জীবনহানির আশঙ্কায় আল্লাহর নির্দেশে নবি (স.) মদিনায় হিজরত করেন। সেখানেও তিনি শান্তিতে থাকতে পারেননি। মক্কাবাসীদের উন্মত্ত মনোবৃত্তি জিঘাংসাসুলভ আচরণের কারণে তারা বারবার মদিনা আক্রমণ করে নবি ও মুসলমানদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা করেছে। যদ্দরুন কাফের ও মুসলমানদের মধ্যে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। তাতে বহু মুসলিম শাহাদাত বরণ করেন।
মক্কা বিজয়ের দিন কাফেরদের ওপর প্রতিশোধ নেওয়ার সকল সুযোগ ও ক্ষমতা থাকা সত্ত্বেও নবি (স.) সকলকে ক্ষমা করে দেন। ফলে ইসলাম ও মুসলমানদের চিহ্নিত দুশমনেরা ইমান এনে ইসলামের সুশীতল পতাকাতলে আশ্রয় গ্রহণ করেন।
উদ্দীপকে উল্লিখিত মনোয়ার সাহেবও প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও আনোয়ার সাহেবকে ক্ষমা করে দেন। তাই তার এ কাজটি মক্কা বিজয়ের পর রাসুল (স.)-এর সাধারণ ক্ষমা ঘোষণার সাথে মিল রয়েছে।